ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ মুক্তাদির হোসেনঃ
বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে আত্মকর্মসংস্থানের নতুন দিগন্ত উম্মোচনের লক্ষ্যে ৬০ জন যুবক-যুবতীকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর মিলনায়তনে জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভূক্তিকরণ কর্মপরিকল্পনা ও পিআরএপি এর আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন তরুণ-তরুণীকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধনী ঘোষণা করেন পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম।
আগামী শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে পৌর এলাকার ৩০ জন তরুণ-তরুণী কালীগঞ্জ সোনালী ব্যাংকের মোড়স্থ আজিজ কম্পিউটার ও প্রশিক্ষণ সেন্টারে ৩০ দিনব্যাপী কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করবেন। অন্যদিকে পৌর এলাকার ২৯ জন তরুন ও একজন তরুনী মোট ৩০ জন তরুণ-তরুণী পূর্বাঞ্চল মায়ের দোয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারে ৩০ দিনব্যাপী ড্রাইভিং বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করবে।
পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম বলেন, বর্তমান যুগে প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত জরুরী। এ ধরণের প্রশিক্ষণ তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। তাই এলাকার যুব সমাজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে এই প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করছি তারা সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে সবাই নিজ নিজ অবস্থানে এগিয়ে যাবে।
এই সময় অন্যান্যের মাঝে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

কালীগঞ্জ পৌরসভা থেকে ৬০ জনকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন

আপডেট টাইম : ০৬:২৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬