ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

বঙ্গবন্ধুকে নিয়ে দুই কাহিনিচিত্র

বিনোদন প্রতিবেদক,সিটিজেন নিউজ: স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী।আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।

জাতীয় শোক দিবস উপলক্ষে দুই কাহিনিচিত্র নিয়ে হাজির হচ্ছেন কবি, গীতিকার ও নাট্যকার সহিদ রাহমান। এই লেখকের ‘মহামানবের দেশে’ গল্প অবলম্বনে দুটি কাহিনিচিত্র নির্মিত হয়েছে। এই দু’টি কাহিনিচিত্রের নাম ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ ও ‘পঁচাত্তরের ডায়েরি’।
জানা গেছে, আজ ১৫ আগস্ট ‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ কাহিনিচিত্রটি এটিএন বাংলায় সন্ধ্যা ৬টায় প্রচার হবে। আর ‘পঁচাত্তরের ডায়েরি’ কাহিনিচিত্রটি চ্যানেল আইয়ে রাত ৭টা ৪৫ মিনিট প্রচার হবে।

‘সেদিন শ্রাবণের মেঘ ছিল’ কাহিনিচিত্রটি পরিচালনা করেছেন রাজিবুল ইসলাম রাজিব। অভিনয় করেছেন- আজাদ আবুল কালাম, রওনক হাসান, হিমি ও মিজানুর রহমান।

এতে দেখা যাবে, বেতারে মেজর ডালিমের কণ্ঠে বঙ্গবন্ধুর পরিবারসহ হত্যার ঘটনা শুনে চমকে ওঠে নোয়াখালীর এক গ্রামের স্কুল শিক্ষক। তিনি এর প্রতিবাদ করতে চান। তরুণ মুক্তিযোদ্ধা রুস্তম বঙ্গবন্ধুকে ভালোবেসে বাসর রাতে বউকে ছেড়ে আসেন স্কুল শিক্ষকের ডাকে। তারা গ্রামের পথে মিছিল বের করে। স্থানীয় প্রশাসন তাদেরকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক করে। নির্মম শারীরিক নির্যাতনে নিহত হয় রুস্তম।

‘পঁচাত্তরের ডায়েরি’র পটভূমি ১৯৭৫ সালের ১৪ জুন বঙ্গবন্ধুর রাঙ্গামাটি জেলার বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করার ঘটনা। পথিমধ্যে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। সে খবর জানতে পেরে জনপ্রতিনিধি বেলায়েত বঙ্গবন্ধুকে সাবধান করে। তাই সে পরিকল্পনা আর বাস্তবায়িত হয় না।

কিন্তু ষড়যন্ত্রকারীরা আবার পরিকল্পনা করে একই বছরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে পরিবারসহ হত্যা করে। এই কুপরিকল্পনা সফল হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রতিবাদ মিছিল বের করে। তারাও পুলিশের হাতে আটক হয় এবং নির্মম নির্যাতনের শিকার হয়।

রাকেশ বসুর চিত্রনাট্যে এই কাহিনিচিত্রটি পরিচালনা করেছেন সুমন ধর। অভিনয় করেছেন-শহীদুজ্জামান সেলিম, শাহাদাত হোসেন, মনোজ প্রামাণিক, তানিয়া বৃষ্টি, জাহাঙ্গীর আলম ও মাস্টার শাকিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

বঙ্গবন্ধুকে নিয়ে দুই কাহিনিচিত্র

আপডেট টাইম : ০৫:০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯