ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “প্রত্যয় তরুণ সংঘ”-এর উদ্যোগে কবরস্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মানবিক ও সামাজিক এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. অসীম কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন দত্ত, বিশিষ্ট সমাজসেবক হাসান মাহমুদ এবং মোঃ রাসেল হাওলাদার।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি যুবরাজ দাস, সিনিয়র সহ-সভাপতি শাকিল হাওলাদার রনি, সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মাঝি, কোষাধ্যক্ষ উজ্জ্বল দুয়ারী, সাংগঠনিক সম্পাদক সুদেব দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব, প্রচার সম্পাদক প্রিতম দাস চয়ন, সাংস্কৃতিক সম্পাদক দীপক দেবনাথ, কার্যকরী সদস্য শুভ ধর, সাধারণ সদস্য প্রদ্বীপ দুয়ারী, শাহারিয়া সীমান্ত, প্রদীপ কর, রোহান মল্লিকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. অসীম কুমার সাহা বলেন, “কবরস্থান শুধু মৃত ব্যক্তিদের চিরনিদ্রার স্থান নয়, এটি আমাদের জন্য শিক্ষা, স্মরণ ও আত্মসমালোচনার একটি পবিত্র জায়গা। এখানে শুয়ে আছেন আমাদের বাবা-মা, আত্মীয়-স্বজন ও প্রিয়জনেরা। তাই কবরস্থানের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।”

তিনি আরও বলেন, “আজকের এই মহৎ উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তরুণদের এমন মানবিক কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার বলেন, “কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু সামাজিক দায়বদ্ধতার পরিচয় নয়, এটি মানবিক ও ধর্মীয় মূল্যবোধেরও প্রতিফলন। আমাদের প্রিয়জনদের শেষ ঠিকানাকে পরিচ্ছন্ন, সুন্দর ও সম্মানজনক রাখা আমাদের সকলের দায়িত্ব।”

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

প্রত্যয় তরুণ সংঘের উদ্যোগে কবরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আপডেট টাইম : ০৬:২৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬