ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

‘নজরুল মেলা’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

ত্রিশালে ‘নজরুল মেলা’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সন্ধ্যায় ত্রিশালে নজরুল একাডেমি চত্বরে এ মেলা শুরু হয়।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় কবির জন্মজয়ন্তীর তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠান উদ্বোধনের পর নজরুল মেলা পরিদর্শন করেন। তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন-কর্ম নিয়ে ‘দ্রোহের কবি, প্রাণের কবি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন।’

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালে তার জন্মবার্ষিকীকে সামনে রেখে তিন দিনব্যাপী এ অনুষ্ঠান আজ শুরু হয়েছে।

জাহিদুল ইসলাম রনি আরও জানান, নজরুল মেলা পরিদর্শন শেষে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

‘নজরুল মেলা’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:২৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬