ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

তালায় টিনশেড গোডাউনে আগুন, পুড়ে গেছে ধান ও বিচুলি

মীর ইমরান মাহমুদ তালা, সাতক্ষীরা :
সাতক্ষীরার তালায় একটি টিনশেড গোডাউনে আগুন লেগে বিপুল পরিমাণ ধান ও বিচুলি পুড়ে গেছে। শুক্রবার (২৯ মে) বিকেল ৫ টার দিকে উপজেলার মৎস্য খামার এলাকায় শেখ আশরাফ আলীর (মায়ের দোয়া পোল্ট্রি ফার্মের মালিক) গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আশপাশে কয়েকজন শিশু বাজি নিয়ে খেলছিল। ধারণা করা হচ্ছে, একটি জ্বলন্ত বাজি গোডাউনের ভেতরে গিয়ে পড়ার পর সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। স্বজনরা জানান, গোডাউনে ৮ থেকে ৯ বিঘা জমির ধান ও বিচুলি মজুত রাখা ছিল। স্থানীয় বাসিন্দা বাবু জানান, গোডাউনের ভেতরে প্রায় দেড়শ মনের বেশি ধান ও বিপুল পরিমাণ বিচুলি সংরক্ষিত ছিল।

মাঠ থেকে কেটে আনা ধান ঝাড়াই না করেই আশরাফ সেখানে সংরক্ষণ করে রেখেছিলেন। তালা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

তালায় টিনশেড গোডাউনে আগুন, পুড়ে গেছে ধান ও বিচুলি

আপডেট টাইম : ১১:২৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬