ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

টাঙ্গাইলের চরাঞ্চলে গ্রামভিত্তিক বই পড়া কর্মসূচির উদ্বোধন

 জেলার সদর উপজেলার গ্রামগুলোতে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে বই পড়া কর্মসূচি শুরু হয়েছে।

আজ সকালে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা চৌধুরী মালঞ্চ গ্রাম থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রথম অবস্থায় চরাঞ্চলের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের বইমুখী করার লক্ষ্যে বাতিঘর আদর্শ পাঠাগার এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওবায়দুল শিকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদি হাসান মাহিম ও সাফওয়ান আদনান বিপ্লব, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তানভীর আহমেদ জয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর শিক্ষার্থী মো. হাবিবুর রহমান প্রমুখ।

বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান বলেন, চরাঞ্চলের বাতিঘর হিসেবে পরিচিত পাঠাগারটি এলাকার কোমলমতি শিক্ষার্থী ও বিভিন্ন বয়সী মানুষকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় উপজেলার মগড়া ইউনিয়নের গ্রামগুলোতে পাড়ায় পাড়ায় গিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে।

তিনি জানান, আমরা প্রথম অবস্থায় চরাঞ্চলের গ্রামগুলোর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের বইমুখী করার লক্ষ্যে বিনামূল্যে বই বিতরণ করছি। পরবর্তীতে অন্যান্য গ্রামেও এই কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, ‘এসো বই পড়ি, নিজেকে আলোকিত করি’ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামে ২০১০ সালে গড়ে ওঠে বাতিঘর আদর্শ পাঠাগার। প্রতিষ্ঠার পর থেকে পাঠাগারটি গ্রামের মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরি ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে সেলুন, বাসস্ট্যান্ড ও স্টেশন, অনু পাঠাগার স্থাপনসহ শিক্ষামূলক কর্মকা-ের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

টাঙ্গাইলের চরাঞ্চলে গ্রামভিত্তিক বই পড়া কর্মসূচির উদ্বোধন

আপডেট টাইম : ০১:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬