ঢাকা ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ

সাব্বির বিয়ের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রীকে

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমান নিজের বিয়ের নিমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শুক্রবার সন্ধ্যায় সাব্বির রহমান তার বাবা-মাকে নিয়ে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর হাতে বিয়ের দাওয়াত কার্ড তুলে দেন। এ সময় আমন্ত্রণপত্র গ্রহণ করে নতুন দাম্পত্য জীবনের জন্য সাব্বির রহমানকে অগ্রিম অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

ইংল্যান্ড বিশ্বকাপ শুরুর আগে একের পর এক বিয়ের খবর দিয়ে চমকে দিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সে তালিকায় ছিলেন সাব্বির রহমানও। গত মার্চে বান্ধবী অর্পার সঙ্গে আকদ সারেন তিনি। অর্পা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত মার্চে বাবা-মা ও কাছের কয়েকজন আত্মীয়স্বজনকে নিয়ে ঘরোয়া পরিবেশে আকদ হয়েছিল সাব্বির-অর্পার।

এদিকে আজ শনিবার ১৭ আগস্ট রাজধানীর একটি কনভেনশন হলে হলুদ দিয়ে শুরু হবে সাব্বির-অর্পার বিবাহ অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে এরই মধ্যে বিসিবি থেকে ১০ দিনের ছুটি নিয়েছেন সাব্বির রহমান। সব আনুষ্ঠানিকতা সেরে আগামী ২৮ আগস্ট টাইগার ক্যাম্পে যোগ দেবেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সাব্বির বিয়ের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রীকে

আপডেট টাইম : ০১:২৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০১৯