ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

সামান্থাকে প্রতারণার অভিযোগ, আইনি লড়াইয়ে নাগা চৈতন্য

বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবন নিয়ে অনলাইনে ছড়িয়ে পড়া নানা অভিযোগ ও গুঞ্জনের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিয়েছেন তেলুগু সিনেমার জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। সাবেক স্ত্রী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে প্রতারণা করা, তার ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করা এবং পরকীয়ায় জড়িত থাকার মতো অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দিল্লি হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নাগা চৈতন্য আদালতে দায়ের করা আবেদনে অভিযোগ করেছেন, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তার নাম ও পরিচয় ব্যবহার করে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে। এর মধ্যে সাবেক স্ত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে তার বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে নানা দাবি ও পরকীয়ার অভিযোগও রয়েছে।

গত ২৯ মে বিচারপতি জ্যোতি সিংয়ের বেঞ্চে বিষয়টির শুনানি হয়। শুনানিতে নাগা চৈতন্যের আইনজীবী বৈভব গগ্গর আদালতকে বলেন, কিছু অনলাইন কনটেন্টে অভিনেতাকে সামান্থার সঙ্গে প্রতারণাকারী হিসেবে তুলে ধরা হয়েছে এবং দাবি করা হয়েছে যে তিনি তার সাবেক স্ত্রীর ক্যারিয়ার ধ্বংস করেছেন।

আইনজীবীর ভাষ্য, এসব বিষয় ন্যায্য সমালোচনার মধ্যে পড়ে না, বরং উদ্দেশ্যপ্রণোদিত ট্রলিং। তিনি আরও জানান, অভিনেতার সম্মতি ছাড়া তার পরিচয় ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ভিডিও ও আপত্তিকর কনটেন্টও ছড়িয়ে দেওয়া হচ্ছে।

আদালতে নাগা চৈতন্যের পক্ষ থেকে বলা হয়, এক দশকের বেশি সময় ধরে তিনি তেলুগু চলচ্চিত্রে কাজ করছেন এবং ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে তার বিপুল ভক্ত রয়েছে। এ ধরনের অননুমোদিত কনটেন্ট তার সুনাম, ব্যক্তিগত গোপনীয়তা ও জনসম্মুখের ভাবমূর্তির ক্ষতি করছে।

শুনানি শেষে দিল্লি হাইকোর্ট বিবাদীপক্ষকে সমন জারি করেছে। একই সঙ্গে নাগা চৈতন্যের ব্যক্তিগত অধিকার সুরক্ষায় অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়ার ইঙ্গিত দিয়েছে আদালত।

২০১৭ সালে নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর বিয়ে হয়। ২০২১ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। এরপর থেকেই তাদের বিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে নানা ধরনের জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়ে।

সূত্র: এনডিটিভি

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

সামান্থাকে প্রতারণার অভিযোগ, আইনি লড়াইয়ে নাগা চৈতন্য

আপডেট টাইম : ০৮:৫১:৩০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬