ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবসে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

জাকির হোসেনঃ

‘নিজের আঙিনা নিজে পরিষ্কার রাখি, সুন্দর ও সুস্থ বাংলাদেশ গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পিরোজপুরে সপ্তাহব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে শহরের একটি গুরুত্বপূর্ণ পুকুর পরিষ্কারের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

এ সময় জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন পুকুরটির সামাজিক ও জনকল্যাণমূলক গুরুত্ব তুলে ধরে বলেন, “স্থানীয় মানুষের কাছে এটি ‘হুজুরের বাড়ির পাশের পুকুর’ নামে পরিচিত। পৌর এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় দীর্ঘদিন ধরে বহু মানুষ বিভিন্ন প্রয়োজনে এ পুকুরের পানি ব্যবহার করে আসছেন। তবে দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পরিবেশ সংরক্ষণ এবং জনস্বার্থ বিবেচনায় আমরা পুকুরটি পরিষ্কারের উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও বলেন, “পরিবেশ রক্ষায় সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই। নিজেদের আঙিনা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার। পর্যায়ক্রমে জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন জেলার সব পুকুর পরিষ্কার ও দূষণমুক্ত করা হবে।”

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, পুকুরটি পরিষ্কার হলে আশপাশের প্রায় এক হাজার পরিবার উপকৃত হবে এবং দৈনন্দিন কাজে পুকুরের পানি ব্যবহার করতে পারবে।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত সপ্তাহব্যাপী এ কর্মসূচির আওতায় পিরোজপুর জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন মোট ১১২টি পুকুর পর্যায়ক্রমে পরিষ্কার ও সংস্কার করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ

পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবসে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন

আপডেট টাইম : ১০:০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬