ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’

বিনোদন প্রতিবেদক: নদীতে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে মোহাম্মদ নূরুজ্জামান বানিয়েছেন ‘মাস্তুল’। জাহাজে কর্মরত কর্মচারীদের যাপিত জীবন, তাঁদের আনন্দ-বেদনা ও নদী কিংবা সাগরে ভাসমান বিচ্ছিন্ন বাস্তবতাই এই সিনেমার মূল প্রেক্ষাপট। সিনেমার প্রচারে ব্যবহারের জন্য গল্পের সঙ্গে মিল রেখে গান খুঁজছিলেন নির্মাতা। নানা আলোচনা শেষে তিনি বেছে নিয়েছেন পল্লিকবি জসীমউদ্‌দীনের কালজয়ী গান ‘আমায় ভাসাইলি রে’। লাবিক কামাল গৌরবের নতুন সংগীত আয়োজনে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু।

লাবিক কামাল গৌরবের নতুন সংগীতায়োজনে তৈরি হওয়া এই গানটি প্রকাশের মধ্য দিয়েই চলতি মাসের মাঝামাঝি সময়ে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হতে যাচ্ছে। নদী ও সাগরে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি আগামী ১৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান জানান, সিনেমাটি মূলত নদীর ওপর ভেসে থাকা মানুষের যাপিত জীবন ও বিচ্ছিন্ন বাস্তবতার গল্প। তাই প্রচারের জন্য একটি নদীকেন্দ্রিক গান ব্যবহার করার পরিকল্পনা ছিল। নতুন গানের বিষয়টি মাথায় আসলেও এই কালজয়ী গানটির কথাই তার মাথায় আসছিল বারবার।

নির্মাতা বলেন, টিমের সদস্যদের সঙ্গে আলোচনা করার পর পল্লিকবি জসীমউদ্‌দীনের কালজয়ী গানটি ব্যবহারের সিদ্ধান্ত নিই। গান চূড়ান্ত হওয়ার পর মনে হচ্ছিল বাবু ভাই গাইলে খুব ভালো হবে। তার কণ্ঠে অনেক মায়া আছে। তিনি এর আগে অনেক ফোক গান গেয়েছেন, যেগুলো দর্শক-শ্রোতারা খুব পছন্দ করেছেন।

সিনেমায় গান গাওয়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন ফজলুর রহমান বাবু। এতে আরও আছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যা প্রমুখ।

উল্লেখ্য, গত বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর সিনেমাটি দেশে মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছিল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

বাবুর কণ্ঠে মাস্তুল সিনেমার প্রমোশনাল গান ‘আমায় ভাসাইলি রে’

আপডেট টাইম : ১২:৫৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬