ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

ডেস্ক নিউজঃ

ঢাকার মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী বাস টিকিট বিক্রেতা রোকনের দাবি, তিনি দীর্ঘ ১২ থেকে ১৩ বছর ধরে একটি বাস কাউন্টারে টিকিট বিক্রির কাজ করে আসছেন।
অভিযোগ অনুযায়ী, স্থানীয়ভাবে সিএনজি চালক সোহেল নামে পরিচিত এক ব্যক্তি বিএনপির যুবদলের পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন। রোকনের অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে চাঁদা দিতে বাধ্য হলেও গত দুই মাস অর্থ সংকটের কারণে টাকা দিতে পারেননি।
এ অবস্থায় সোহেল ও তার সহযোগীরা তাকে বাস কাউন্টার থেকে ডেকে নিয়ে মারধর এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন রোকন। তিনি জানান, এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
রোকন আরও জানান, তিনি বিষয়টি নিয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরও বাধার মুখে পড়তে হয়েছে বলে জানা যায়। অভিযোগ রয়েছে, সোহেলের অনুসারীরা সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করে।
তবে অভিযুক্ত সোহেলের বক্তব্য এই প্রতিবেদনের জন্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
এলাকাবাসী অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হালিশহরে সত্য আর মানবতার মহান ঈদে আজম উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

মোহাম্মদপুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি

আপডেট টাইম : ০১:৩৫:১১ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬