ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু কুড়িগ্রামে খ্রিস্টানদের প্রতারণা-হুমকির অভিযোগ, আলেমদের সহায়তায় ইসলামে ফিরলেন দেলু সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক ‎ সাব্বাস ট্রাফিক পুলিশ নবীপ্রেমে আদাবর ১০ নম্বর এলাকায় মিলাদ মাহফিল, আয়োজনে বশির মাইজভান্ডারী শিবপুরে তৃনমুল থেকে প্রতিভাবান খেলোয়ার চিহ্নিত করন, ও বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীদের ফুটবল খেলা অনুষ্ঠিত জমি জালিয়াতি, বসতবাড়ি দখলের অভিযোগ; পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০

রাজশাহীতে ১০ কেজি গাঁজা ও পিকআপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রবিউল ইসলাম মিনাল:

গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​
রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।
​মঙ্গলবার (০৯ জুন) দিবাগত রাত ১২:৫৫ ঘটিকায় (০৯ জুন খ্রিঃ রাত্রী ০০.৫৫ ঘটিকায়) শাহ্ মখদুম থানাধীন বড় বনগ্রাম এলাকায় এই অভিযান চালানো হয়।
​গ্রেফতারকৃতরা হলেন​মো: সেলিম মিয়া (৪৮), পিতা- আব্দুল হক, সাং- আলমপুর, থানা- মংলা বাজার, সিএমপি সিলেট।​মো: রুবেল মিয়া (৪১), পিতা- মৃত আব্দুর রহমান, সাং- কাজিহাটা, থানা- বাহুবল, জেলা- হবিগঞ্জ।

​র‍্যাব-৫ সূত্রের বরাত দিয়ে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল শাহ্ মখদুম বড় বনগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক ব্যবসায়ী সেলিম ও রুবেলকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
​র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিল।
​র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে র‍্যাবের এই মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
​গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের ২ শিশুর মৃত্যু

রাজশাহীতে ১০ কেজি গাঁজা ও পিকআপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট টাইম : ১১:৫১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬