ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

মাহাথির মোহাম্মদ জাকির নায়েককে নিয়ে বোমা ফাটালেন

আন্তর্জাতিক ডেস্ক : জাকির নায়েক বর্ণবাদী রাজনীতি নিয়ে আলোচনা করতে গিয়ে সীমা অতিক্রম করে ফেলছেন বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

এমনকি মালয়েশিয়ায় রাজনৈতিক বক্তৃতা দেয়া থেকে বিতর্কিত এই প্রচারকের বিরত থাকা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
মাহাথির মোহাম্মদ বলেন, ‘আমি জানি না, কে তাকে মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের মর্যাদা দিয়েছেন। তবে রাজনীতি থেকে তার দূরে থাকা উচিত। তিনি প্রচার করতে পারেন, তিনি ইসলামের প্রচার করতে পারেন এবং আমরা তাকে থামাতে যাচ্ছি না। কিন্তু তাকে অবশ্যই রাজনীতি নিয়ে কথা বলা বন্ধ করতে হবে। চীনা এবং ভারতীয়দের নিজ দেশে ফিরে যেতে বলাটা রাজনৈতিক। তিনি বর্ণবাদী মানসিকতা উসকে দিচ্ছেন…পুলিশ তদন্ত করছে।’

ভারত থেকে পালিয়ে মালয়েশিয়ায় আশ্রয় নেয়া জাকির নায়েকের প্রতি অতীতে বেশ কয়েকবার নিজের সমর্থন জানালেও রোববার তার উল্টো বলেছেন মাহাথির মোহাম্মদ। এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার এই প্রধানমন্ত্রী বলেছেন, সাম্প্রতিক বর্ণবাদী মন্তব্যের মাধ্যমে জাকির নায়েক অনেক দূরে চলে গেছেন।

কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মালয়েশিয়ায় আমাদের আইনের শাসন আছে এবং আমরা এটার চর্চা করবো।

গত সপ্তাহে এক অনুষ্ঠানে বক্তৃতা করতে গিয়ে মালয়েশিয়ায় বসবাসরত ভারতীয় হিন্দুদের দেশের প্রতি আনুগত্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুম্বাইয়ে বেড়ে ওঠা জাকির নায়েক। এছাড়া মালয়েশিয়ায় বসবাসরত চীনাদেরও নিজ দেশে ফেরত যাওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। তার এই বিতর্কিত মন্তেব্যর পরও গত বুধবার মাহাথির মোহাম্মদ বলেন, মালয়েশিয়ায় অবস্থান করতে পারবেন বিতর্কিত এই প্রচারক।

তিনি বলেছিলেন, জাকির নায়েককে ফেরত পাঠানো হবে না। কারণ ভারতে তার জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

মাহাথির মোহাম্মদ জাকির নায়েককে নিয়ে বোমা ফাটালেন

আপডেট টাইম : ১১:৫২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০১৯