ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা সালমান শাহ হত্যা: ডনের ৭ দিনের রিমান্ড চায় সিআইডি চড়া দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাগআঁচড়ায় ইয়াবাসহ একজন আ/টক পটুয়াখালী ভার্সিটিতে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্ত স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জের ডাবর এলাকায় রক্তের প্রয়োজনে দিন-রাত মানুষের পাশে ছুটে চলা উজ্জ্বল হোসেন সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার

এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার অভিযোগে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: এস আলম গ্রুপের মালিকানাধীন গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার অভিযোগ নিয়ে জাতীয় সংসদে ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি স্পষ্ট করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি কোনো ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা গ্রহণ করেননি। সংসদে তিনি জানান, ওই সময় তিনি মন্ত্রী ছিলেন না, বরং দলের স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদ সদস্য নাজিবুর রহমান সাহেব বলেছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রী এক ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নেয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী যখন ছিলাম না তখন আমি দলের স্থায়ী কমিটির সদস্য ছিলাম। বিদেশ থেকে যখন এসেছি আমি আমার গাড়িতে করে সংবর্ধনা নিয়েছি, আমার চারটি গাড়ি আছে, আমার চারজন ড্রাইভার আছে, খুব একটা গরিব মানুষ না।

মন্ত্রী জানান, কক্সবাজার যখন আমি গিয়েছি লাখ লোকের সমাবেশ হয়েছিল। অনেক লোকের মাইক্রোবাস জিপ-টিপ ছিল। একটাতে উঠলাম, ওইটাতে কেউ উঠতে দিল না। মাইক্রোবাস আরেকটাতে উঠলাম, আরেকটাতে… পাঁচ নম্বরে গিয়ে বললো যে এটাতে ওঠেন। পরে দেখা গেল সেটা ১৭-১৮ বছর আগের গাড়ি। সেটা ট্রান্সফার হয়েছে যার নামে, সেই ব্যক্তির বাড়ি আমার এলাকায়। সে আগ্রহ করে বললো এখানে ওঠেন। ওখানে বহু দামি গাড়ি উপস্থিত ছিল, কিন্তু পৌঁছাতে পারেনি।

তিনি আরও বলেন, তারপরও যদি এটা ভুল হয়ে থাকে আমি জাতির সামনে দুঃখ প্রকাশ করেছিলাম। কিন্তু সেটা ক্লিয়ার হয়ে গেছে ওই সময়ই। সেটা একটা পুরোনো ইস্যু।

বক্তব্যের একপর্যায়ে তিনি নজিবুর রহমানের মন্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পরীক্ষা করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের ওপর সরকারি পদক্ষেপে বিরোধী দলকে পাশে চাইলেন সম্পাদকরা

এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার অভিযোগে ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১১:৩০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬