ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

তুরাগ থানা পুলিশের অভিযানে ছিনতাই মামলার ২ আসামী গ্রেফতার, অটোরিক্সা ও চাপাতি উদ্ধার

মাসুদ পারভেজ উত্তরা থেকে :

তুরাগ থানা পুলিশ ছিনতাই মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত ২ আসামীকে গ্রেফতার করেছে। অভিযানে ছিনতাইকৃত ব্যাটারিচালিত অটোরিক্সা ও ছিনতাই কাজে ব্যবহৃত ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।

গত ১১ জুন ২০২৬ তুরাগ থানায় মামলা নং-০৩, ধারা-৩৯৪ পেনাল কোড ১৮৬০ রুজু হয়। মামলায় অভিযোগ করা হয়, বাদীর গ্যারেজের ড্রাইভারকে ধারালো চাপাতি দিয়ে জখম করে তার চালিত ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনতাই করে নেওয়া হয়। ঘটনার সময় স্থানীয় জনতার সহায়তায় মাহাবুব আলম, ৩১, নামে একজন আসামীকে আটক করা হয়। অপর আসামীরা অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়।

মামলা রুজুর পর ১ জুন সকাল অনুমান ৫টা ৩০ মিনিটে এসআই সাদিকুর রহমান ও এসআই উজ্জল মিয়া সঙ্গীয় ফোর্সসহ ধৃত আসামী মাহাবুব আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে তুরাগ থানাধীন নয়ানীচালা প্রত্যাশা ব্রিজের পূর্বপাশে পাকা রাস্তায় বিশেষ অভিযান চালান।

অভিযানে ঘটনার সঙ্গে জড়িত তদন্তে প্রাপ্ত ২ আসামীকে গ্রেফতার করা হয়। তারা হলেন:
১. মো. আশিক সরকার, ২৫
২. মো. আলমগীর হোসেন, ৩৪

গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে মামলার ছিনতাইকৃত ১টি তিন চাকার ব্যাটারিচালিত অটোরিক্সা উদ্ধার করা হয়। এছাড়া ছিনতাই কাজে ব্যবহৃত ১টি ধারালো চাপাতি জব্দ করা হয়।

তুরাগ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, মামলাটির প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা

তুরাগ থানা পুলিশের অভিযানে ছিনতাই মামলার ২ আসামী গ্রেফতার, অটোরিক্সা ও চাপাতি উদ্ধার

আপডেট টাইম : ০৪:৫৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬