ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড তরুণদের উদ্যোক্তা হতে অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড রাজশাহীতে পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ স্বামীর মৃত্যুর পরই সম্পত্তি দখলের পাঁয়তারা, মোহাম্মদপুর চন্দ্রিমা হাউজিংয়ে নওরিন সুলতানা মিশুর অভিযোগ শান্তিগঞ্জে হ্যান্ডকাপ অবস্হায় পুলিশের কাছ থেকে আসামীকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা

রামেবি’তে ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ৫ দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা আজ থেকে শুরু হয়েছে।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডিসিইসি ভবনের কনফারেন্স রুমে কর্মশালার উদ্বোধন করেন অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মো. শাহ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. জাকির হোসেন খোন্দকার। এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. শাহ মো. বদরুদ্দোজা, পরিচালক (অর্থ ও হিসাব) নাজিম উদ্দীন আহম্মদ, উপ-কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মো. মনির-উল-ইসলাম এবং সহকারী পরিচালক (প.উ.) মো. খাইরুল আলমসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে অফিস ব্যবস্থাপনা, নথি নামকরণ পদ্ধতি ও সরকারি যানবাহন সংক্রান্ত নীতিমালা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। দ্বিতীয় দিনে ট্রেজারি ব্যবস্থাপনা, তৃতীয় দিনে বেতন নির্ধারণ পদ্ধতি, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এবং সরকারি প্রজ্ঞাপন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

এ ছাড়া চতুর্থ দিনে ই-জিপি ও ই-ফাইলিং পদ্ধতি এবং শেষ দিনে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯ ও প্রশাসনিক কার্যক্রম বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ডেনমার্কে রুশ নাশকতার প্রস্তুতির বিষয়ে গোয়েন্দা সতর্কতা

রামেবি’তে ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা শুরু

আপডেট টাইম : ০১:২০:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬