ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

‎মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

জাকির হোসেনঃ 
‎‎পিরোজপুর সদর উপজেলার ৪নং কলাখালী ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ক্রমবর্ধমান ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

‎সোমবার (২২ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা। এছাড়া ৪নং কলাখালী ইউনিয়ন এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ নজরুল ইসলাম সেলিম, মোহাম্মদ সেলিম শেখ, মোহাম্মদ উল্লাহ, আবুল কালাম ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎বক্তারা বলেন, প্রভাত এলাকায় মাদক ব্যবসা, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তারা মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকাবাসীর সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

‎এ সময় মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে লেখা ছিল, “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে প্রভাতের মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন।” এছাড়া ব্যানারের দুই পাশে সচেতনতামূলক বাণী হিসেবে লেখা ছিল, “মাদকের অমোঘ দুশমন, প্রতিরোধই সমাধান” এবং “পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসাথে।”

‎মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

‎মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

আপডেট টাইম : ০৪:০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬