ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

পিরোজপুরে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাকির হোসেনঃ

পিরোজপুর জেলায় নবনিযুক্ত মেডিকেল অফিসারদের জন্য নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালায় ৪৮তম বিসিএসের মাধ্যমে নবনিযুক্ত মেডিকেল অফিসাররা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। দুই দিনব্যাপী এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত প্রায় ৩৯ জন মেডিকেল অফিসার ও ডেন্টাল সার্জন অংশ নিচ্ছেন।
কর্মশালায় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা এবং রোগীদের সঠিক পরামর্শ প্রদানের বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম জুবায়ের এবং বরিশাল বিভাগীয় সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. রুহুল আমীন।
প্রশিক্ষণে বক্তারা বলেন, দেশে অসংক্রামক রোগের প্রকোপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ ধরনের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দক্ষ এবং প্রশিক্ষিত চিকিৎসক গড়ে তোলার বিকল্প নেই। মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালার মাধ্যমে নবনিযুক্ত চিকিৎসকরা অসংক্রামক রোগ ব্যবস্থাপনা বিষয়ে আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

পিরোজপুরে নবনিযুক্ত মেডিকেল অফিসারদের এনসিডি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:৩০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬