ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

ফিফা বিশ্বকাপ উপলক্ষে পিরোজপুর সদর থানা ও সরকারি মহিলা কলেজে এলইডি টেলিভিশন উপহার

জাকির হোসেন, পিরোজপুর:

ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে খেলা উপভোগের সুযোগ সহজতর করতে পিরোজপুর সদর থানা ও পিরোজপুর সরকারি মহিলা কলেজকে দুটি এলইডি টেলিভিশন উপহার দিয়েছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

মঙ্গলবার (৩০ জুন) জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে টেলিভিশন দুটি তুলে দেওয়া হয়। এ সময় পিরোজপুর সদর থানার প্রতিনিধি, পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টেলিভিশন হস্তান্তর অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “ফিফা বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি বিশ্বের কোটি কোটি মানুষের মিলনমেলা। সবাই যেন একসঙ্গে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করতে পারেন, সেই ভাবনা থেকেই সদর থানা ও সরকারি মহিলা কলেজে এলইডি টেলিভিশন উপহার দেওয়া হয়েছে। ভবিষ্যতেও জেলা পরিষদ জনকল্যাণমূলক কর্মকাণ্ডে মানুষের পাশে থাকবে।”

এ সময় টেলিভিশন গ্রহণ করে পিরোজপুর সদর থানা ও পিরোজপুর সরকারি মহিলা কলেজের প্রতিনিধিরা জেলা পরিষদের প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ উদ্যোগ বিশ্বকাপের ম্যাচগুলো সম্মিলিতভাবে উপভোগের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগির পরিবেশ সৃষ্টি করবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

ফিফা বিশ্বকাপ উপলক্ষে পিরোজপুর সদর থানা ও সরকারি মহিলা কলেজে এলইডি টেলিভিশন উপহার

আপডেট টাইম : ০৫:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬