মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশে ধর্ষণের ঘটনা নয়, বেড়েছে নথিভূক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার সরকারি রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি জমায় বাধ্যতামূলক হচ্ছে ‘এ-চালান’ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে হারিয়ে সেরা ১৬-তে মরক্কো স্টারমারের ১৫ বিলিয়ন পাউন্ডের সামরিক পরিকল্পনায় কী রয়েছে এমপিওভুক্ত শিক্ষক একসঙ্গে দুই ভাতা নিতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক : রাষ্ট্রপতি ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ নাজিরপুর কলেজের নাম পুনরায় ‘শহিদ জিয়া কলেজ’ করার প্রজ্ঞাপন জারি

দেশে ধর্ষণের ঘটনা নয়, বেড়েছে নথিভূক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে ধর্ষণের ঘটনা নয়, বরং মামলা ও জিডি দায়েরের সুযোগ সহজ এবং রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত হওয়ায় এ ধরনের অপরাধের নথিভুক্তির সংখ্যা বেড়েছে। তিনি বলেন, বর্তমানে থানায় বা অনলাইনে বাধাহীনভাবে অভিযোগ জানানো যাচ্ছে, ফলে প্রকৃত চিত্র পরিসংখ্যানে উঠে আসছে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগামী অর্থবছরের পরিচালন ও উন্নয়ন ব্যয় ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনাকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেন, আগে সামাজিক ও রাজনৈতিক নানাবিধ প্রতিবন্ধকতা এবং হস্তক্ষেপের কারণে ধর্ষিতারা থানায় গিয়ে মামলা রেকর্ড করতে পারতেন না বা যেতেন না। বর্তমান সরকারের আমলে সেই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে এবং এখন অপরাধের তথ্য গোপনের কোনো সুযোগ নেই। তবে ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পাওয়ার এই চিত্রকে নেতিবাচকভাবে না দেখে আইনি প্রক্রিয়া ও অপরাধ নথিভুক্তকরণের স্বচ্ছতা হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে তিনি সংসদকে আশ্বস্ত করে বলেন, দেশের যেখানেই নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনা ঘটছে, পুলিশ বিভাগ তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। বিগত ১০-১৫ বছরের অপরাধের তুলনামূলক খতিয়ান তুলে ধরে তিনি দাবি করেন, খুন, ডাকাতিসহ অন্যান্য প্রায় সব ধরনের অপরাধের সূচকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঐতিহাসিকভাবে অনেক উন্নত ও সুসংহত অবস্থানে রয়েছে।

এর আগে ছাঁটাই প্রস্তাবের পক্ষে কথা বলতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিচালন ও উন্নয়ন ব্যয় চেয়েছে ৩১ হাজার ৯৮ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা। আমি একটু বিনীতভাবে কয়েকটা পরিসংখ্যানের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। মার্চ এবং এপ্রিল মাসে সারা দেশে হত্যাকাণ্ড রেকর্ড হয়েছে ৬০৫টি। অন্যান্য অপরাধের মধ্যে ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ, ২২১৪টি চুরির ঘটনা, ১২৯টি পুলিশের আক্রান্ত হবার ঘটনা ঘটেছে।
তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দুই মাসে ৩ হাজার ৪৯৬টি নথিভুক্ত করা হয়েছে। এবং সারা দেশে প্রতিদিনে গড়ে ১০টির বেশি খুনের ঘটনা ঘটছে। এই যখন আমাদের সিকিউরিটির অবস্থা, এই যখন আমাদের আইন-শৃঙ্খলার অবস্থা, তখন আমরা এই মন্ত্রণালয়ের জন্য দাবি তুলছি ৩১,০৯৮ কোটি। আমার একজন সহকর্মী বলছেন, এটা আরও বেশি হওয়া উচিত। পুরো বাজেটের সবটাই যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া হয় বা এই মন্ত্রণালয়ে বরাদ্দ দেওয়া হয় তাহলে ভালো হয়। তারপরেও কতটুকু উন্নয়ন হবে এই মন্ত্রণালয়ের, আমরা জানি না।

স্বরাষ্ট্রমন্ত্রী যখন বক্তব্য দেন, সারা দেশ মুগ্ধ হয়ে শোনে। মাননীয় স্পিকার, আমি একজন আইনের শিক্ষার্থী, আমিও ওনার ডিবেট মুগ্ধ হয়ে শুনি। কিন্তু ওনার এই মুগ্ধতা যদি উনি ওনার মন্ত্রণালয়ে ছড়িয়ে দিতে পারতেন তাহলে আর এটি ছাঁটাই করে ১ টাকা করার প্রস্তাব আমি রাখতাম না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com