ঢাকা ০৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

খুলনায় এনা পরিবহনের কাউন্টারের বাথরুমে গলাকাটা অবস্থায় কলেজছাত্র উদ্ধার, টাকা লুটের অভিযোগ

জ্যোতি বাছাড় (খুলনা) :
খুলনা নগরীর দৌলতপুরে এনা পরিবহনের একটি কাউন্টারের বাথরুম থেকে গলাকাটা অবস্থায় ইমন (২০) নামে এক কলেজছাত্রকে উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় কাউন্টারের ক্যাশবাক্স থেকে টাকা লুটের অভিযোগ উঠেছে। তবে এটি ডাকাতি, পরিকল্পিত হামলা নাকি আত্মহত্যার চেষ্টা—সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

রোববার (৫ জুলাই) মাগরিবের নামাজের পর নগরীর নতুন রাস্তার মোড় এলাকায় অবস্থিত এনা পরিবহনের দৌলতপুর কাউন্টারে এ ঘটনা ঘটে।আহত ইমন খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার বাসিন্দা। তিনি খুলনার বিএল কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং শাহজাহান সাজুর ছেলে। স্বজনদের দাবি, ঘটনার দিন রাতেই তিনি এনা পরিবহনের ওই কাউন্টারে কর্মী হিসেবে প্রথম দিনের দায়িত্ব পালন শুরু করেছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্র জানায়, মাগরিবের নামাজের সময় কাউন্টারের অন্যান্য কর্মীরা বাইরে গেলে ইমন একাই দায়িত্বে ছিলেন। কিছুক্ষণ পর সহকর্মীরা ফিরে এসে তাকে কাউন্টারে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে কাউন্টারের বাথরুমের ভেতরে গলায় ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন ও সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এনা পরিবহন সংশ্লিষ্টদের দাবি, ঘটনার সময় কাউন্টারের ক্যাশবাক্স থেকে নগদ অর্থও চুরি হয়েছে। নতুন রাস্তার মোড় কাউন্টারের এক কর্মকর্তা জানান, ক্যাশবাক্স থেকে কিছু টাকা খোয়া গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে ইমনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং চিকিৎসকরা নিবিড়ভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাগরিবের নামাজের সময় কাউন্টার ম্যানেজার মসজিদে যান। ফিরে এসে ইমনকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে তাকে বাথরুম থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এটি ডাকাতি, পরিকল্পিত হামলা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

খুলনায় এনা পরিবহনের কাউন্টারের বাথরুমে গলাকাটা অবস্থায় কলেজছাত্র উদ্ধার, টাকা লুটের অভিযোগ

আপডেট টাইম : ১২:৩৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬