ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‎পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

‎জাকির হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ-
‎উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।
‎সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), পিরোজপুরের যৌথ আয়োজনে সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

‎পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু সাঈদ।
‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি হলো গ্রামীণ উন্নয়ন। গ্রামকে স্বনির্ভর, উৎপাদনমুখী ও আধুনিক করে গড়ে তুলতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

‎বিআরডিবির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারী, যুবক ও প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে, যা দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‎তিনি আরও বলেন, সঞ্চয়ের অভ্যাস, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন গ্রামীণ সমাজ গড়ে তোলা সম্ভব। এজন্য সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান , জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জহিরুল হক।
‎সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পিরোজপুরের উপপরিচালক মো. নাজমুল আনোয়ার। সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম।

‎এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, বিআরডিবির বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী, বীর মুক্তিযোদ্ধা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠান শেষে জেলার শ্রেষ্ঠ সুবিধাভোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

‎এছাড়া কিশোরদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বাল্যবিবাহ প্রতিরোধে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিজস্ব জমাকৃত সঞ্চয়ের বিপরীতে দ্বিগুণ উৎসাহ বোনাসের চেক এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

‎পিরোজপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আপডেট টাইম : ০১:০০:০০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬