ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

গত কয়েকদিনের টানা বর্ষণ ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার লাইল্যাঘোনা এলাকায় পাহাড় ধসে লক্ষী বিলাস চাকমা (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে গরুকে ঘাস খাওয়াতে গেলে সেখানে পাহাড় ধসে তিনি মারা যান।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় বাঘাইছড়ি উপজেলার কয়েকটি এলাকায় পাহাড় ধসের ঝুঁকিতে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যেতে জনসাধারণকে অনুরোধ করা হয়।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বাসস’কে জানান, ভারী বর্ষণে আজ মঙ্গলবার সকালে উপজেলার লাইল্যাঘোনা এলাকায় পাহাড় ধসে লক্ষী বিলাস চাকমা (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলে জানান তিনি।

এছাড়া ভারী বর্ষণে পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে এবং উপজেলার আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।

টানা বর্ষণে পাহাড় ধসের আশংকা থাকায় বাঘাইছড়ি উপজেলা ছাড়াও জেলাশহর এবং অন্যান্য উপজেলাগুলোতে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে।

সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় রাঙ্গামাটি পৌর এলাকার ৯টি ওয়ার্ডে মোট ১১টিসহ রাঙ্গামাটি জেলায় ৪১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রাঙ্গামাটি পৌর এলাকার ২৮টি স্থানকে পাহাড় ধস প্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

আপডেট টাইম : ০২:৫০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬