ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু

দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন ট্রেডভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজ সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ।

সাইফুল ইসলাম বলেন, বর্তমান সময়ে দক্ষতাই সবচেয়ে বড় সম্পদ। তথ্যপ্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা সহজেই আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে। বিশেষ করে বেকার ও স্বল্পশিক্ষিত যুবকদের এসব প্রশিক্ষণ নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী কমিশনার মিজানুর রহমান, সহকারী কমিশনার মো. রিয়াদ খান, কুমিল্লা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. শফিকুল ইসলাম এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম সরকার এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফ উদ্দিন আহমেদ।

এ কর্মসূচিতে কম্পিউটার বেসিক ও আইসিটি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন, পোশাক তৈরি, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ এবং কৃষি বিষয়কসহ মোট ৯টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হবে। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষক এবং ২৩০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু

আপডেট টাইম : ০৫:০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬