ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার সার পাচার রোধে উদাসীনতার অভিযোগ: ২০ বছরের অধিক সময় একই রাজাপুর উপজেলা মহিলা দলের নতুন কমিটি গঠন, সভাপতি মাহমুদা সম্পাদক রিক্তা তাহিরপুরে মামলার বাদির লোকজন কর্তৃক আসামীদের বাড়িঘর  ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা রোকাইয়া আক্তার রিংকি হত্যার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য

উত্তরায় ডেঙ্গুতে আক্রান্ত ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: উত্তরা ১১নং সেক্টরের ৫/এ নং রোডের একটি বাসায় পরিবারের সাথে বসবাসরত শাহামুন সিরাজ (১৩) নামের এক ছাত্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে।

বুধবার সকাল রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ওই ছাত্রের মৃত্যু হয়। শাহামুন সিরাজ উত্তরার মাইলস্টোন স্কুল ইংরেজি মাধ্যমে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। মারা যাওয়া শাহামুন সিরাজের পিতা মামুন সিরাজ চৌধুরী প্রতিবেদককে জানায়, গত ৫দিন যাবৎ হাসপাতালে চিকিৎসা চলাধীন অবস্থায় মৃত্যু হয় মাহমুদের। পরিবারের আদরের সন্তানের মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছেন না নিহতের পরিবার। ষষ্ঠ শ্রেণিতে পাঠরত এই ছাত্রের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহপাঠি, বন্ধুবান্ধব ও প্রতিবেশিদের মাঝেও। এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছাত্র মারা যাওয়ার ঘটনায় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষদের দায়িত্ব অবহেলাকেই দোষলেন সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ী। এ বিষয়ে তিনি বলেন, প্রতিদিনই খবরের পাতায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানুষ মরার ঘটনা ঘটছে। অথচ, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ মশা নিধনে লোক দেখানো কাজ করছে। ফলে সাধারণ মানুষ কোনভাবেই এডিস মশা থেকে রেহাই পাচ্ছেনা।

এদিকে, উত্তরার অন্যান্য সেক্টরগুলোর পাশাপাশি ১১ নং সেক্টর ঘুরে দেখা যায়, এখনও বিভিন্ন স্থানে রয়েছে জমে থাকা পানির অস্তিত্ব। এডিস মশার বংশ বিস্তারে সহায়ক উপাদান সমূহ (পরিত্যক্ত ফুলের টব, পানির বোতল, ডাবের খোসা) এই সেক্টরের বিভিন্ন খালি প্লট থেকে শুরু করে অলি-গলির বেশিরভাগ স্থানেই পড়ে থাকতে দেখা গেছে। এসব বিষয়ে অত্র ওয়ার্ডের কাউন্সিলরের সাথে কথা বলতে গেলে, তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে, এডিস মশার কামড় থেকে রক্ষা পেতে সকলকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছেন চিকিৎসকরা। উত্তরার একটি হাসপাতালে কর্মরত ডা. সাব্বির নেওয়াজ প্রতিবেদককে বলেন, এডিস মশা থেকে রক্ষা পেতে হলে অবশ্যই সকলকে সতর্ক হতে হবে। বিশেষ করে জ্বর কিংবা শরীর ব্যাথা হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং এডিস মশা প্রতিরোধের জন্য নিজ নিজ বাড়ির চারপাশ সুষ্ঠুভাবে পরিস্কার-পরিচ্ছন্ন করা অত্যন্ত জরুরী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার

উত্তরায় ডেঙ্গুতে আক্রান্ত ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু!

আপডেট টাইম : ১০:৫৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯