মামুন হোসেন, যশোর, প্রতিনিধিঃ
যশোরে মায়ের সঙ্গে মোবাইল ফোন ব্যবহার নিয়ে অভিমানের জেরে জান্নাতুল ফেরদৌস রায়া নামে এক কলেজছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (৬ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জান্নাতুল ফেরদৌস রায়া ওই গ্রামের দেলু কাজীর মেয়ে। তিনি যশোর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোবাইল ফোন ব্যবহারকে কেন্দ্র করে মায়ের সঙ্গে অভিমান করার পর তিনি ঘরের ভেতর গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করছে।
এ ধরনের মানসিক সংকটের মুহূর্তে পরিবার, বন্ধু বা কাছের মানুষের সঙ্গে খোলামেলা কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাময়িক অভিমান বা হতাশা কখনোই স্থায়ী সিদ্ধান্তের কারণ হওয়া উচিত নয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















