ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ ফাইনালের প্রায় ১,২০০ টিকিট ৭,৩৮০ ডলারে বিক্রি করছে ফিফা সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী আটক পিরোজপুর আমার ভালোবাসা, পিরোজপুর আমার অঙ্গীকার: অধ্যক্ষ আলমগীর হোসেন নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডা/কাতি হা/ম/লায় ৩ জন আ/হ/ত এআই অর্থনীতিতে আশার আলো দেখাচ্ছে? মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত ত্রিশালে মাদকের বিরুদ্ধে অভিযানে মোবাইল কোর্টে ২ জনের কারাদণ্ড নরসিংদীর শিবপুর থেকে মাধবদী পৌরসভার ৩টি গাড়ি উদ্ধার তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষ্ট্যান্টবাজীর চেষ্টা চলছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নদীপথে জীবনঝুঁকির সফর, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে রৌমারী-রাজিবপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলী

বিশ্বমঞ্চে নারী ক্রীড়াঙ্গনের নেতৃত্ব দিতে আইডব্লিউজি গ্লোবাল সামিটে সারওয়াত সিরাজ

ক্রীড়াঙ্গনে জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন বিষয়ক বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন আইডব্লিউজি গ্লোবাল সামিট অন উইমেন অ্যান্ড স্পোর্ট ২০২৬’ এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী সারওয়াত সিরাজ শুক্লা।

আগামীকাল ৯ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত যুক্তরাজ্যের বার্মিংহামের আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বের বৃহত্তম এই ক্রীড়া সম্মেলনে অংশ নিতে তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

এবারের এই সম্মেলনে অংশ নিচ্ছেন ক্রীড়া সংগঠক, নীতিনির্ধারক ও ক্রীড়াবিদসহ ১,২০০ আন্তর্জাতিক প্রতিনিধি।

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রীর পাশাপাশি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা বর্তমানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর ভাইস প্রেসিডেন্ট এবং দেশের একমাত্র সরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ‘বিকেএসপি’-র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি ক্রীড়াঙ্গনে নারীর সামগ্রিক সুরক্ষা, সমতা ও অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এই কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। দেশের শিশু-কিশোরদের ক্রীড়ায় উৎসাহিত করতে দেশব্যাপী সরকারের চলমান ‘নতুন কুঁঁড়ি স্পোর্টস’ উদ্যোগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ উইং গঠনের লক্ষ্যে তার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। এই সামিটে তার অংশগ্রহণ বাংলাদেশের স্পোর্টস ডিপ্লোম্যাসির ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।

যুক্তরাজ্য যাত্রার প্রাক্কালে ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা জানান, “বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও সাফল্য এখন বিশ্বজুড়ে প্রশংসিত। আইডব্লিউজির এই বৈশ্বিক প্ল্যাটফর্মে আমাদের অর্জনগুলো তুলে ধরার পাশাপাশি বিশ্ব ক্রীড়াঙ্গনে নারী নেতৃত্ব ও আইনি সুরক্ষার আধুনিক কৌশলগুলো আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কাজে লাগাতে চাই।”

তিন দিনের এই সম্মেলনে ব্যারিস্টার সারওয়াত সিরাজ আন্তর্জাতিক ক্রীড়া নীতিনির্ধারক এবং বিভিন্ন দেশের অলিম্পিক কমিটির প্রতিনিধিদের সাথে নেটওয়ার্কিং ও বিশেষ আলোচনা সভায় অংশ নেবেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ ফাইনালের প্রায় ১,২০০ টিকিট ৭,৩৮০ ডলারে বিক্রি করছে ফিফা

বিশ্বমঞ্চে নারী ক্রীড়াঙ্গনের নেতৃত্ব দিতে আইডব্লিউজি গ্লোবাল সামিটে সারওয়াত সিরাজ

আপডেট টাইম : ০৬:৩২:২১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬