ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

শ্রমিক থেকে জনতার প্রতিনিধি হতে চান কামাল মিদ্দা, ৩৩ নং ওয়ার্ডকে গড়তে চান মডেল ওয়ার্ড’

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও শ্রমিক নেতা কামাল মিদ্দা বলেছেন, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক জীবনে বহু মামলা, হয়রানি ও নির্যাতনের শিকার হলেও তিনি দল ও আদর্শ থেকে কখনো সরে যাননি।

কামাল মিদ্দা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব তাকে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত করেছে। তিনি দাবি করেন, কঠিন সময়েও বিএনপির নেতাকর্মীরা দেশের মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন।

তিনি আরও বলেন, আমার কখনো কোনো ক্ষমতার লোভ ছিল না। আমি মানুষের ভালোবাসা নিয়ে একজন জনপ্রতিনিধি হতে চাই। দীর্ঘদিন শ্রমিক নেতা হিসেবে মানুষের পাশে থেকেছি। এখন সুযোগ পেলে ৩৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।

নির্বাচিত হলে ওয়ার্ডে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, কিশোর গ্যাং এবং ছিনতাই নির্মূলে কাজ করার অঙ্গীকার করেন তিনি। তার ভাষায়, আমি এমন একটি ৩৩ নং ওয়ার্ড গড়তে চাই, যেখানে সব শ্রেণি-পেশার মানুষ নিরাপদে বসবাস করতে পারবেন।

কামাল মিদ্দা বলেন, কে কোন রাজনৈতিক দলের সমর্থক, সেটি আমার কাছে বড় বিষয় নয়। আমার কাছে ৩৩ নং ওয়ার্ডের প্রতিটি মানুষ একটি পরিবারের সদস্য। সবাইকে সঙ্গে নিয়েই একটি সুন্দর ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে চাই।

তিনি জানান, মোহাম্মদপুরের ৩৩ নং ওয়ার্ডে দক্ষিণাঞ্চল, বিশেষ করে ভোলা ও বরিশাল জেলার অনেক ভোটার বসবাস করেন। দক্ষিণবঙ্গের সন্তান হিসেবে তিনি তাদের কাছে শুধু ভোট নয়, দোয়া ও ভালোবাসাও কামনা করেন।

সবশেষে কামাল মিদ্দা বলেন, আমি দীর্ঘদিন ধরে শ্রমিক নেতা হিসেবে মানুষের পাশে থেকেছি। আজ আমি আপনাদের কাছে ক্ষমতা চাইতে আসিনি; এসেছি আপনাদের মূল্যবান ভোট, দোয়া ও ভালোবাসা চাইতে। নির্বাচিত হলে জনগণের সেবক হিসেবে কাজ করব এবং ৩৩ নং ওয়ার্ডের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

শ্রমিক থেকে জনতার প্রতিনিধি হতে চান কামাল মিদ্দা, ৩৩ নং ওয়ার্ডকে গড়তে চান মডেল ওয়ার্ড’

আপডেট টাইম : ১১:৩৬:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬