ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ, এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা

স্টাফ রিপোর্টার | মোঃ আব্দুল আজিজ মিয়া

আসন্ন ৩ নম্বর রাজারহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠপর্যায়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন রাজারহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়, সৌজন্য সাক্ষাৎ এবং জনসংযোগের মাধ্যমে তিনি ভোটারদের কাছে নিজের ভাবনা ও পরিকল্পনা তুলে ধরছেন। একই সঙ্গে তিনি এলাকাবাসীর দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আবুল কালাম আজাদ মরহুম হাজী দবির উদ্দিন বেপারীর নাতি এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম রুস্তম আলীর জ্যেষ্ঠ পুত্র। পারিবারিকভাবে জনসেবা ও সামাজিক কর্মকাণ্ডের ঐতিহ্য অনুসরণ করে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত রয়েছেন বলে এলাকাবাসীর দাবি।

গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের অভাব-অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি ইউনিয়নের উন্নয়ন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা এবং কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। প্রবীণ, শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, শ্রমজীবী, তরুণ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করতেও দেখা যায় তাকে।

মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, “জনগণের মতামতই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানুষের আস্থা ও সমর্থন পেলে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে কাজ করব। জনপ্রতিনিধি হিসেবে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে।”

তিনি আরও বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান এবং সরকারি সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পিতভাবে কাজ করতে চাই। উন্নয়নের সুফল যেন ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষ সমানভাবে পায়, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হবে।”

তিনি বলেন, “জনপ্রতিনিধিত্ব আমার কাছে সম্মানের পাশাপাশি একটি বড় দায়িত্ব। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। এ জন্য আমি ইউনিয়নবাসীর আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ, এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা

আপডেট টাইম : ০২:৩২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬