ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

বঙ্গবন্ধুর ছবি আদালতে টানানোর নির্দেশনা চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: সুপ্রিম কোর্ট হাইকোর্টসহ দেশের সকল আদালতের এজলাস কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন বলে জাগো নিউজকে জানান তিনি।

রিটে সকল আদালত কক্ষ বা এজলাসে বঙ্গবন্ধুর ছবি সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা গ্রহণের কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটের বিবাদীরা হলেন- আইন মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত সচিব, অর্থ সচিব, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার।

পরে রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস বলেন, সংবিধানের (৪ক) এ প্রতিটি সরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি টানানোর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আদালতের কাছে আমরা সংবিধানের এই ধারাটি বাস্তবায়নের নির্দেশনা চাইবো।

রিটের বিষয়ে আগামী রোববার হাইকোর্টের বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হতে পারে বলেও তিনি জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

বঙ্গবন্ধুর ছবি আদালতে টানানোর নির্দেশনা চেয়ে রিট

আপডেট টাইম : ১২:৫৩:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০১৯