ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

লিড সনদ পেল আরও ৪ আরএমজি কারখানা

 বাংলাদেশের আরও চারটি তৈরি পোশাক (আরএমজি) কারখানা লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদ পেয়েছে। এর ফলে টেকসই পোশাক উৎপাদনে বৈশ্বিক নেতৃত্বে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত হলো।

আজ বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

নতুন করে লিড সনদপ্রাপ্ত কারখানাগুলোর মধ্যে ক্যানভাস গার্মেন্টস প্রাইভেট লিমিটেড এবং ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড প্লাটিনাম সনদ পেয়েছে। এছাড়া করিম টেক্সটাইলস লিমিটেড গোল্ড এবং করিম টেক্স লিমিটেড সিলভার সনদ পেয়েছে।

সর্বশেষ এই চারটি কারখানা যুক্ত হওয়ায় দেশে এখন লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানার সংখ্যা দাঁড়িয়েছে ২৯০টি। এর মধ্যে ১২৫টি প্লাটিনাম এবং ১৪৫টি গোল্ড মানের সনদপ্রাপ্ত কারখানা রয়েছে।

বর্তমানে বিশ্বের সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত শীর্ষ ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ পোশাক কারখানার মধ্যে ৫৩টি বাংলাদেশের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

লিড সনদ পেল আরও ৪ আরএমজি কারখানা

আপডেট টাইম : ০৪:৫৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬