ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় (গোবিপ্রবি) রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ৫ম তলায় সেন্টারটির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

সময় প্রকল্পটির ফোকাল পয়েন্ট ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল আসাদ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, প্রক্টর ড. এস এম আহসান, ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বাসস’কে বলেন, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় দেশের মাত্র ১০টি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার স্থাপন করা হচ্ছে। তার মধ্যে স্থান করে নিয়েছে গোবিপ্রবি। যেখানে ইন্টারনেট সুবিধা সমেত থাকছে উচ্চ-ক্ষমতা সম্পন্ন কম্পিউটার, স্মার্ট টিভি স্ক্রিন, এলইডি স্মার্ট বোর্ড, কালার প্রিন্টারসহ আধুনিক ল্যাবরেটরি সুবিধা। যা গবেষণা ও উদ্ভাবন জোরদার করা, ইন্ডাস্ট্রি-একাডেমিয়ায় সহযোগিতা বৃদ্ধি এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নে কাজ করবে।

উপাচার্য আরো বলেন, এটি বিশ্ববিদালয়ের অনেক বড় অর্জন। এই ল্যাবরেটরি শুধুমাত্র হায়ার রিসার্চ কাজে ব্যবহৃত হবে।

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান ল্যাবরেটরির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন

আপডেট টাইম : ১২:৫৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬