ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

কঙ্গো থেকে ফেরত যাত্রীদের ওপর আরও কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

 ইবোলার বিস্তার ঠেকাতে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআরসি) সফর করে ফেরা মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠতে বাধা দেওয়া হতে পারে। বুধবার যুক্তরাষ্ট্র এ তথ্য জানায়।

মার্কিন স্বাস্থ্য সংস্থা জানায়, যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এর ভিত্তিতে কাউকে যুক্তরাষ্ট্রগামী বাণিজ্যিক বিমানে উঠতে নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তি মারাত্মক প্রাদুর্ভাব কবলিত আফ্রিকার মধ্যাঞ্চলীয় এই দেশটির বাইরে ২১ দিন পার না করা পর্যন্ত এ বিধিনিষেধ কার্যকর থাকবে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এক বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্রে ইবোলা প্রবেশের ঝুঁকি কমাতে টাইটেল ৪২-এর আওতায় সিডিসি এবং টাইটেল ৪৯-এর আওতায় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি যৌথভাবে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআরসি) সম্পর্কিত ‘ডু নট বোর্ড’ প্রক্রিয়া চালু করতে কাজ করছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ডিআরসি থেকে যাত্রা করা মার্কিন নাগরিকদের ক্ষেত্রে ‘ডু নট বোর্ড’ নির্দেশনা জারি হতে পারে। ডিআরসি ত্যাগের ২১ দিন পর তারা যুক্তরাষ্ট্রে ফিরতে পারবেন।’

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও তাদের এক্স অ্যাকাউন্টে একই বিবৃতি প্রকাশ করেছে।

এএফপির এক প্রশ্নের জবাবে সিডিসি জানায়, ডিআরসি ত্যাগকারী মার্কিন নাগরিকদের জনস্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। কোনো নির্দিষ্ট যাত্রীর ক্ষেত্রে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে ‘ডু নট বোর্ড’ অনুরোধ পাঠানো প্রয়োজন কি না, তা নির্ধারণের জন্যই এই পরীক্ষা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমে সোমবার থেকেই এ বিধিনিষেধ কার্যকর হয়েছে বলে খবর প্রকাশের পর এই বিবৃতি দেওয়া হয়। ডিআরসিতে অবস্থান করা অ-মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ আগেই নিষিদ্ধ করা হয়েছিল।

ডিআরসিতে এখন পর্যন্ত দুই সহস্রাধিক ইবোলা আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৫৪ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, প্রকৃত সংক্রমণের সংখ্যা সরকারি হিসাবের তুলনায় দুই থেকে চার গুণ বেশি হতে পারে।

কঙ্গোর স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রাদুর্ভাবটি এখন ডিআরসির পাঁচটি প্রদেশে ছড়িয়ে পড়েছে।

ডব্লিউএইচও জানিয়েছে, এ প্রাদুর্ভাবের জন্য দায়ী বুন্ডিবুগিও ধরণের ইবোলা। এটির বিরুদ্ধে বর্তমানে অনুমোদিত কোনো টিকা বা চিকিৎসা নেই। তবে মঙ্গলবার একটি অ্যান্টিভাইরাল ওষুধের প্রথম ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

কঙ্গো থেকে ফেরত যাত্রীদের ওপর আরও কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

আপডেট টাইম : ০৩:২১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬