ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা শূকরের ভাইরাস সোয়াইন ফ্লু’তে আক্রান্ত ইমরান হাশমি গুমের সংস্কৃতি যেন আর ফিরে না আসে : নাহিদ ইসলাম স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আজ পবিত্র জুমার দিন ও নামাজ আদায় করুন

রিপোর্টার শাফায়েত হোসেনঃ পবিত্র জুমার দিন উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিদের ব্যাপক উপস্থিতিতে জুমার নামাজ আদায় করা হয়েছে। ইসলামে জুমার দিনের বিশেষ মর্যাদা রয়েছে। অনেক আলেমের বক্তব্য অনুযায়ী, এটি মুসলমানদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন।ধর্মীয় আলোচনায় মুসল্লিদের স্মরণ করিয়ে দেওয়া হয় যে, জুমার নামাজের পাশাপাশি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ। কেবল জুমার দিন নয়, নিয়মিত ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা উচিত।

এ সময় হালাল উপার্জন, অন্যের হক নষ্ট না করা, সত্য ও ন্যায়ের পথে চলা, সামর্থ্যবানদের যাকাত আদায় এবং হজ পালন করার গুরুত্বও তুলে ধরা হয়। পাশাপাশি মা-বাবার সেবা-যত্ন ও তাদের প্রতি সম্মান প্রদর্শনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। কোরআন ও হাদিসে মা-বাবার প্রতি সদাচরণের নির্দেশ রয়েছে—তাই জীবিত অবস্থায় তাদের খোঁজখবর নেওয়া ও যথাযথ দায়িত্ব পালন করা প্রত্যেক সন্তানের কর্তব্য।

বক্তারা আরও বলেন, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়; একদিন সবাইকে মহান আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তাই ইসলামের বিধান মেনে ইমান অটুট রেখে সৎকর্ম, ইবাদত এবং মানবসেবার মাধ্যমে জীবন পরিচালনা করা উচিত।মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাঁর নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করার, নিয়মিত নামাজ আদায় করার এবং নেক আমলের তাওফিক দান করুন। আমিন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এআই দিয়ে বাড়ছে সাইবার হামলা

আজ পবিত্র জুমার দিন ও নামাজ আদায় করুন

আপডেট টাইম : ০৩:৫২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬