ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

বাবা-ছেলে আটকে নির্যাতন, গ্রেফতার ৩

রাজধানীর কল্যাণপুরের একটি পুরাতন ভবনের ছাদের চিলেকোঠায় বাবা-ছেলেকে আটক করে নিয়ে ভয়াবহ শারীরিক নির্যাতন ও চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৮ জুলাই) রাতে দারুস সালাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে র‌্যাব-৪।রোববার (১৯ জুলাই) র‍্যাব ৪ ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এসব জানান কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কে. এন. রায় নিয়তি।গ্রেফতাররা হলেন- মো. বিল্লাল (৩৫), মো. জুম্মন (৩০) এবং শেখ মো. ফয়সাল (৩৫)।

কে. এন. রায় নিয়তি বলেন, ভুক্তভোগী মো. মাহফুজুর রহমান একজন ব্যবসায়ী। তিনি সবুজবাগ থানা এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার (২ জুলাই) রাত সাড়ে ১২টার পর মোটরসাইকেলে তার ছেলেকে নিয়ে মোহাম্মদপুরের আত্মীয়ের বাসা থেকে সবুজবাগের বাসায় ফিরছিলেন। পথে কল্যাণপুর এলাকায় দারুস সালাম জামে মসজিদের নিচে একটি দোকান থেকে পানি কেনার জন্য থামেন। পানি নিয়ে মোটরসাইকেল চালু করতেই ৫-৬ ব্যক্তি এসে মাহফুজকে ছেলেসহ দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি গলি দিয়ে একটি পুরোনো ভবনের চিলেকোঠায় নিয়ে যায়।

সেখানে আসামিরা ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক নির্যাতন শুরু করে এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিং ও ফোন তল্লাশি করে পর্যাপ্ত টাকা না পেয়ে বিভিন্ন নিকটাত্মীয়কে ফোন করে টাকা জোগাড় করতে চাপ দেয়। পরে পরিচতি কয়েকজনসহ ভিকটিমের খালাতো ভাইয়ের মাধ্যমে ৫০ হাজার টাকা এনে দেয়। পরবর্তীতে ভিকটিমের মোবাইল ফোন, টাকা-পয়সা ও মোটর সাইকেল রেখে একটি সিএনজিতে উঠিয়ে পাঠিয়ে দেয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

বাবা-ছেলে আটকে নির্যাতন, গ্রেফতার ৩

আপডেট টাইম : ০৪:১৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬