ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

বগুড়ায় প্রতিপক্ষের হা/ম/লায় স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক নি/হত

এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার: বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবারিয়া চালিতা বাড়ি গ্রামে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আতিকুর রহমান সাগর মণ্ডল (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

নিহত আতিকুর রহমান সাগর মণ্ডল শাখারিয়া ইউনিয়নের পাঁচবারিয়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অবৈধ মাদক কেনাবেচাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে একদল ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে সাগর মণ্ডলের ওপর হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।

পরে স্বজন ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এই প্রতিবেদনে স্থানীয় সূত্র থেকে প্রাপ্ত তথ্য উপস্থাপন করা হয়েছে। অভিযোগের বিষয়গুলো তদন্তাধীন; সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে প্রকৃত ঘটনা নিশ্চিত হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

বগুড়ায় প্রতিপক্ষের হা/ম/লায় স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক নি/হত

আপডেট টাইম : ১২:০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬