ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি: জামায়াত আমির ঢাকায় যাত্রাবিরতি ভুটানের রাজার, স্বাগত জানালেন রাষ্ট্রপতি আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

প্রশাসনের উপস্থিতিতেই বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাত:

এম.এ আরিফ চৌধুরী, স্টাফ রিপোর্টার: বগুড়া শহরে পূর্বশত্রুতার জেরে সংঘটিত ছুরিকাঘাতের ঘটনায় দুই সহোদর গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বগুড়া শহরের পুরান বগুড়া এলাকার বাসিন্দা মো. আনোয়ারের দুই ছেলে মো. আশিক (২৮) ও মো. আতিক (২৬)।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের পূর্ববিরোধকে কেন্দ্র করে রাতের দিকে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রতিপক্ষের কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে আশিক ও আতিকের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় দুই ভাই গুরুতর জখম হন।

ঘটনার পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয়দের দাবি, ঘটনার সময় স্টেডিয়াম ফাঁড়ির এএসআই নুর আলম ঘটনাস্থলের অদূরেই অবস্থান করছিলেন।

তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাই এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হামলার পর স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা আহত দুই ভাইকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, “এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ দায়ের হলে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী

প্রশাসনের উপস্থিতিতেই বগুড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাত:

আপডেট টাইম : ১০:৪৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬