ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের একটি পরীক্ষা স্থগিত অনফিশিয়াল টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের হার বাংলাদেশ এ দলের ‘কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুললো উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঢাকার পানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা দিতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ব্ল্যাক কফি কী সত্যিই ওজন কমাতে পারে? ঝগড়ার পরে সম্পর্ক ঠিক করতে কী করবেন?

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সিরাজগঞ্জে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

মোঃসুজন আহমেদঃ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation), গুজব ও অপপ্রচারের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে “রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্র ও উদার মূল্যবোধের গুরুত্ব” শীর্ষক একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহাদাত হুসেইন।
সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক, রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার অংশীজন অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা, বিভ্রান্তিকর তথ্য ও গুজব শনাক্তকরণ, তথ্য প্রকাশের আগে যাচাই-বাছাই এবং সত্যভিত্তিক তথ্য প্রচারের বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক ও উদার মূল্যবোধ সমুন্নত রেখে একটি সচেতন, সম্প্রীতিপূর্ণ ও তথ্যনির্ভর সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, অপপ্রচার ও গুজব সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে পারে। তাই তথ্য গ্রহণ ও প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা সময়ের দাবি।
সেমিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সত্য, নির্ভুল ও দায়িত্বশীল তথ্যচর্চার মাধ্যমেই একটি গণতান্ত্রিক, সহনশীল ও প্রগতিশীল সমাজ বিনির্মাণ সম্ভব।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণদের দক্ষতা ও নেতৃত্ব বিকাশে জবিতে ‘ইউথ ইমপ্যাক্ট সামিট’

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সিরাজগঞ্জে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:০০:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬