মোঃসুজন আহমেদঃ
সিরাজগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘ কর্মজীবনের নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ অবসর-উত্তর ছুটি (পিআরএল)-এ গমনের দিনই চারজন পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।
সোমবার (৩ আগস্ট) সিরাজগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) গমনকারী চারজন পুলিশ সদস্যের হাতে এ চেক তুলে দেন।
লাম্পগ্রান্ট বিলের চেক গ্রহণকারী সদস্যরা হলেন— এএসআই (নিরস্ত্র) মো. শহিদুল ইসলাম, এএসআই (সশস্ত্র) মো. আব্দুস ছাত্তার, কনস্টেবল মো. রেজাউল করিম এবং কনস্টেবল মো. তারিকুল ইসলাম।
এ সময় পুলিশ সুপার তাঁদের দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনের অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি অবসর-পরবর্তী জীবন সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরে উঠুক—এমন শুভকামনাও ব্যক্ত করেন।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বাহিনীর প্রতিটি সদস্যের কল্যাণ নিশ্চিত করা এবং কর্মজীবনের শেষে তাঁদের সম্মানজনক বিদায় প্রদান একটি মানবিক ও দায়িত্বশীল প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভবিষ্যতেও পুলিশ সদস্যদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 



















