ঢাকা ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু উল্লাপাড়ায় তাঁত বোর্ড চেয়ারম্যানকে ইউসুফ সরকারের ফুলেল শুভেচ্ছা উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাপায় শিক্ষক নিহত কুড়িগ্রাম সরকারি কলেজে দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল রহমান সরকার স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

সরকারের কাছে ১০ কাঠার প্লট দাবি রুমিন ফারহানার

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: সরকার ও বর্তমান সংসদকে বারবার অবৈধ বলে দাবি করে আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নামে ঢাকায় ফ্ল্যাট থাকলেও তা গোপন করে সরকারের কাছে ১০ কাঠার প্লট দাবি করেছেন।

রাজধানীর পূর্বাচলে ১০ কাঠার প্লট চেয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমকে দেয়া চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘ঢাকা শহরে আমার কোনো জায়গা/ফ্ল্যাট/জমি নাই। ওকালতি ছাড়া আমার অন্য আর কোনো ব্যবসা বা পেশা নাই। এ জন্য ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় ১০ কাঠা প্লটের প্রয়োজন।’
অথচ নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা থেকে জানা গেছে, রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে তার একটি ফ্ল্যাট রয়েছে। সেটাকে তিনি স্থায়ী ঠিকানা হিসেবেও হলফনামায় লিখেছেন।

তিনি হলফনামায় আরও লিখেছেন, আনুমানিক ১৮৫০ বর্গফুটের সেই ফ্ল্যাটটি তিনি তার মায়ের কাছ থেকে পেয়েছেন।

প্লট চাওয়ার তার সেই চিঠিটি ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। চলতি মাসের ৩ তারিখ চিঠিটি তিনি দিয়েছেন। চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ‘আমার নামে ১০ কাঠার প্লট বরাদ্দ করলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব’।

এ বিষয়ে জানতে চিঠিতে উল্লেখ করা রুমিনের নম্বরে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।

অনেক নাটকীয়তার পর বিএনপির এমপিরা শপথ নেয়ার পর সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে মনোনয়ন পান রুমিন। এরও আগে টেলিভিশন টকশোর পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়ে আলোচনায় আসেন।

তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে মনোনয়ন চান। তবে এই আসনে উকিল আবদুস সাত্তারকে মনোনয়ন দেয় বিএনপি। নিজ এলাকার মানুষের কাছে তেমন পরিচিতি না থাকলেও কেন্দ্রীয় রাজনীতিতে রুমিন ফারহানার পরিচিতি রয়েছে।

এমপি হিসেবে শপথ নিয়েই সেই সংসদকে অবৈধ বলে দাবি করায় আবার আলোচনায় আসেন তিনি। সংসদে বক্তব্য দিতে গিয়ে চলমান সংসদকে অবৈধ বলা ছাড়াও সরকারের সমালোচনায় মুখর এই এমপি। এছাড়া দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়েও একাধিকার বক্তব্য রেখেছেন তিনি।

নির্বাচন কমিশনে জমা দেয়া রুমিন ফারহানার হলফনামা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নিরাপদ আকাশপথ নিশ্চিতে দক্ষ জনবল গড়তে এটিসি বেসিক কোর্স শুরু

সরকারের কাছে ১০ কাঠার প্লট দাবি রুমিন ফারহানার

আপডেট টাইম : ০৭:৩৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০১৯