হিলি প্রতিনিধি:-
দিনাজপুরের হিলিতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
হাকিমপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নিম গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করে দলটির নেতাকর্মীরা। পরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন তারা।
এসময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক,পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সোহেল হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশীদ মামুন,স্বেচ্ছাসেবক দলের নেতা আজম সহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















