ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

বানারীপাড়ায় অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেল মুন্সী র‌্যাব-৮ কতৃক গ্রেপ্তার ‎

জাকির ফরাজীঃ:

বরিশালের বানারীপাড়ায় অস্ত্র মামলায় ২০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রাসেল মুন্সীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

‎বৃহস্পতিবার (২০ আগস্ট) র‌্যাব-৮, বরিশাল সদর কোম্পানি ও র‌্যাব-১, গাজীপুরের যৌথ একটি আভিযানিক দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

‎গ্রেপ্তার রাসেল মুন্সী বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের মো. সেরজাহান মুন্সীর ছেলে।

‎র‌্যাব-৮ জানায়, রাসেল মুন্সীর বিরুদ্ধে ২০১২ সালের ২৭ নভেম্বর বানারীপাড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়। মামলাটির নম্বর-০৯ এবং জিআর নম্বর-১৪৮/১২। মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

‎সাজা ঘোষণার পর রাসেল মুন্সী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বানারীপাড়া থানায় জিআর সাজা গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

‎র‌্যাব জানায়, ওই গ্রেপ্তারি পরোয়ানা তামিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা র‌্যাব-৮-এর অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-৮ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। পরে র‌্যাব-৮ ও র‌্যাব-১-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার রাসেল মুন্সীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুরের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৮।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

বানারীপাড়ায় অস্ত্র মামলায় ২০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাসেল মুন্সী র‌্যাব-৮ কতৃক গ্রেপ্তার ‎

আপডেট টাইম : ০১:২৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬