ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

চীন-পাকিস্তানের গুরুত্বপূর্ণ বৈঠক কাশ্মীর ইস্যুতে

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: কাশ্মীর ইস্যুতে চীন এবং পাকিস্তানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল সু কিলিয়াং এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, পাকিস্তানের সেনা সদর দপ্তর পরিদর্শন করেছেন জেনারেল কিলিয়াং। এ সময় চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ও পাক সেনাপ্রধান একান্ত বৈঠক করেন এবং কাশ্মীর পরিস্থিতির পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।

জেনারেল বাজওয়া কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের প্রতি আন্তরিক ও সর্বাত্মক সমর্থন দেয়ার জন্য চীনকে ধন্যবাদ জানান। বৈঠকে চীনের সেনা কর্মকর্তা বলেন, পাকিস্তান হচ্ছে সময়ের পরিক্রমায় উত্তীর্ণ ও পরীক্ষিত বন্ধু।

আইএসপিআর জানিয়েছে, বৈঠকের সময় দু’দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে যার আওতায় চীন পাকিস্তানকে সামরিক দিক দিয়ে আরও বেশি সক্ষম করে তোলার জন্য সহযোগিতা করবে। এর আগে, চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান সু কিলিয়াং পাক সেনা সদর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

চলতি মাসের শুরুর দিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর সংকট নিয়ে যখন ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে তখন থেকেই চীন ইসলামাবাদের প্রতি সমর্থন দিয়ে আসছে। এছাড়া, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে সেখানেও সমর্থন অব্যাহত রেখেছে বেইজিং।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

চীন-পাকিস্তানের গুরুত্বপূর্ণ বৈঠক কাশ্মীর ইস্যুতে

আপডেট টাইম : ০৮:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯