ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’ টিচার্স ট্রেনিং কলেজে মাস্টার অব এডুকেশন-২০২৫ এর গবেষণা ফলাফল উপস্থাপন সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত

পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

জাকির ফরাজীঃ:
‎“ইসলামি আন্দোলনের কর্মীরা কখনো হতাশ হয় না। তারা বিপদে-আপদে সীসা ঢালা প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ থাকে এবং সবসময় আল্লাহর ওপর নির্ভর করে”—পিরোজপুরে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বরিশাল অঞ্চল টিমের সদস্য জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

‎শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৭টায় পিরোজপুর কনভেনশন সেন্টারে পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

‎পৌর জামায়াতের সেক্রেটারি শেখ আল আমিনের সঞ্চালনায় এবং পৌর আমীর ইসহাক আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জহির উদ্দিন মোহাম্মদ বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল অঞ্চল টিমের সদস্য মাওলানা একেএম ফখরুদ্দিন খাঁন রাযী এবং পটুয়াখালী জেলা জামায়াতের সাবেক আমীর ও বরিশাল অঞ্চল টিমের সদস্য অধ্যাপক মুহাম্মদ শাহ আলম।

‎প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, আন্দোলনের পথে নানা প্রতিকূলতা ও বিপদ-আপদ এলেও কর্মীদের হতাশ হলে চলবে না। আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে ধৈর্য, সাহস ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে হবে। বিপদের সময় পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ব সীসা ঢালা প্রাচীরের মতো অটুট রাখতে হবে।

‎বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুর রব বলেন, “কেয়ামতের দিন আল্লাহ যখন নির্দেশ দেবেন—গুনাহগারেরা আলাদা হয়ে যাও, তখন আমি যেন অপরাধীদের কাতারে না দাঁড়াই।”

‎তিনি আরও বলেন, “আমাদের ঘর তিনটি—একটি অস্থায়ী বাসভবন, আরেকটি জেলখানা, অন্যটি স্থায়ী বাড়ি—কবর। তাই সেই স্থায়ী বাড়ির জন্য এখন থেকেই পুঁজি তৈরি করতে হবে।”

‎দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে কর্মীদের দায়িত্ব ও কর্তব্য, আত্মশুদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা, দাওয়াতি কার্যক্রম এবং আখিরাতমুখী জীবন গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা ‘প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের’

পিরোজপুর পৌরসভা জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:৪৭:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬