ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে তুরাগে র‌্যাবের সহায়তায় পুলিশের যৌথ অভিযান: তালিকাভুক্ত শীর্ষ চাঁদাবাজ ফারুক গ্রেপ্তার সৌদি আরবে ফাস্টফুড দোকানে চাকরির প্রলোভনে মানবপাচার চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরায় লুটের সোয়া কোটি টাকা উদ্ধারে ডিসি মির্জা তারেকসহ পুলিশ কর্মকর্তাদের বিশেষ পুরস্কার প্রদান স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বহিষ্কার হলেন বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি সম্পাদক যশোরে ২৭ হাজার ইয়াবাসহ একজন আটক যেখানেই যাচ্ছেন মানুষের সাড়া ও ভালোবাসা পাচ্ছেন: হাফেজ মোঃ খাইরুল ইসলাম মুন্সি নরসিংদীতে বিশেষ অভিযানে ২৩৭ গ্রেফতার, বিপুল অস্ত্র-মাদক ও অবৈধ পণ্য উদ্ধার” বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন

তুরাগে র‌্যাবের সহায়তায় পুলিশের যৌথ অভিযান: তালিকাভুক্ত শীর্ষ চাঁদাবাজ ফারুক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তুরাগ এলাকা থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালিয়ে আসা তালিকাভুক্ত চিহ্নিত চাঁদাবাজ মোঃ ফারুক (৩৩)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩০ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৪:৪০ ঘটিকায় তুরাগ থানা পুলিশ ও র‌্যাব-০১ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, তুরাগ থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মাসুদ রানা, এসআই স্বপ্না খাতুন এবং কনস্টেবল মোঃ আশিকুর রহমান (কন/৮৯৯৫) এই যৌথ অভিযানে অংশ নেন। অভিযানটি তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টরের ৩/বি নম্বর রোডে অবস্থিত ‘হিমালয় ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর সামনের পাকা রাস্তার ওপর পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত মোঃ ফারুক তুরাগ থানার স্থায়ী বাসিন্দা এবং মোঃ বাচ্চু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে তুরাগ থানাসহ ডিএমপির বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে আসছিলেন। তার বিরুদ্ধে তুরাগ ও উত্তরা পশ্চিম থানায় একাধিক মামলা রয়েছে।

আসামির পূর্ব অপরাধের তথ্য (পিসিপিআর): ১. তুরাগ থানা FIR নং-২০ (২৫/০৬/২০০৮): নারী ও শিশু নির্যাতন দমন আইন (ধারা- ৭/৩০)। ২. উত্তরা পশ্চিম থানা FIR নং-৪৬/৩৮৭ (১৭/০৮/২০২২): পেনাল কোড (ধারা- ৩৪২/৩৮৫/৩৮৬/৩২৩/৫০৬/৩৪/১৭০)। ৩. তুরাগ থানা FIR নং-১৮ (২২/০২/২০২৬): পেনাল কোড (ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৪২৭/৫০৬)। ৪. তুরাগ থানা FIR নং-২০ (২২/১১/২০২৪): পেনাল কোড (ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩৮৫/৩৭৯/৫০৬)। ৫. উত্তরা পশ্চিম থানা FIR নং-১ (০১/০৮/২০২৩): পেনাল কোড (ধারা- ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩২৬/৪২৭/১০৯) এবং বিস্ফোরক উপাদান আইন (ধারা- ৩/৬)।

ধৃত আসামির বিরুদ্ধে বর্তমানে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তুরাগ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

তুরাগে র‌্যাবের সহায়তায় পুলিশের যৌথ অভিযান: তালিকাভুক্ত শীর্ষ চাঁদাবাজ ফারুক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:২৬:০১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬