ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উলিপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। র‍্যালিতে শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মূল অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম. আরিফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস.এম. মেহেদী হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নারগিস ফাতেমাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এরপর এন.এস. আমিনের শিক্ষার্থীরা নজরুলসংগীত পরিবেশন করে। তাদের পরিবেশনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গানগুলো প্রাণবন্ত হয়ে ওঠে। পরে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি পরিবেশন করে। তাদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের একপর্যায়ে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নারগিস ফাতেমা,

আয়োজকরা জানান, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সৃষ্টিশীলতার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

পরে সভাপতির অনুমতিক্রমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

আপডেট টাইম : ০৭:৪৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬