নিজস্ব প্রতিবেদক
বিপদে না পড়লে মানুষকে চেনা যায় না। সময় খারাপ হলে বোঝা যায় কে সত্যিকারের আপন আর কে শুধু স্বার্থের জন্য পাশে ছিল। পকেটে টাকা না থাকলে অনেকের খবরও থাকে না, এটাই আমাদের সমাজের এক কঠিন বাস্তবতা।
তবুও একটি কথা সবসময় মনে রাখবেন, মানুষের উদ্দেশ্য ও চিন্তা-চেতনা যদি সঠিক থাকে, নিয়ত যদি ভালো থাকে, তাহলে মহান আল্লাহর রহমতে জীবনে ভালো কিছু অবশ্যই আসবে ইনশাআল্লাহ।
আমি শাফায়েত। জীবনে অনেক মানুষের জন্য বিনা স্বার্থে কাজ করেছি, মানুষের পাশে দাঁড়িয়েছি। কিন্তু আজ আমি নিজেই কঠিন সময়ের মধ্যে পড়ে বুঝতে পারছি, সত্যিকারের আপন মানুষ আসলে কতজন।
আজ আমার শরীরে গুরুতর আঘাত লেগেছে। এই কঠিন সময়ে অনেক পরিচিত মানুষের কাছ থেকে একটি ফোন বা খোঁজও পাইনি। এতে কষ্ট পেয়েছি, কিন্তু কাউকে দোষ দিতে চাই না। কারণ সময়ই একদিন সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়।
মনে রাখবেন, আপনি মানুষের সঙ্গে যেমন আচরণ করবেন, একদিন না একদিন তেমন আচরণই আপনার জীবনে ফিরে আসবে। তাই স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করা উচিত।
আমি একজন কলমযোদ্ধা। সত্যকে সত্য এবং অন্যায়কে অন্যায় বলাই আমার দায়িত্ব। কাউকে ভয় পেয়ে সত্যকে গোপন করা আমার নীতি নয়। সত্য লিখতে গিয়ে জীবনে যত বাধাই আসুক, আমি সত্যের পথেই থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আজ আমি কঠিন সমস্যায় আছি। তবে আমার বিশ্বাস, মহান আল্লাহ চাইলে একদিন আবার সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।
আর আমার আচরণে কখনো কেউ কষ্ট পেয়ে থাকলে, কোনো ভুল হয়ে থাকলে ,দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন।
আমি দোয়া করি, মহান আল্লাহ আপনার জীবনেও এমন একজন ভালো মানুষকে পাঠান, যাকে তিনি আপনার জন্য উত্তম হিসেবে নির্ধারণ করে রেখেছেন। হয়তো সময় লাগবে, কিন্তু আপনি যদি ভালো কাজ করেন, মানুষের সঙ্গে ভালো আচরণ করেন এবং নিজের নিয়তকে সুন্দর রাখেন, তাহলে একদিন আল্লাহ আপনার জন্য কল্যাণকর কিছু নিয়ে আসবেন ইনশাআল্লাহ।
কখনো হতাশ হবেন না। মহান আল্লাহর ওপর ভরসা রাখুন। জীবনে যা ঘটে, তার পেছনে আল্লাহর হিকমত রয়েছে। আমরা অনেক সময় কোনো কিছু না পেয়ে কষ্ট পাই, অথচ হয়তো সেই না-পাওয়ার মধ্যেই আমাদের জন্য কল্যাণ লুকিয়ে থাকে।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) সত্যের পথে অসংখ্য কষ্ট ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। কিন্তু তিনি কখনো ধৈর্য হারাননি এবং আল্লাহর ওপর ভরসা হারাননি। আমরাও তাঁর উম্মত হিসেবে কঠিন সময়ে ধৈর্য ধরব, নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইব এবং ভালো কাজ করার চেষ্টা করব।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার, ধৈর্য ধরার এবং মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন।
আমার জন্য সবাই দোয়া করবেন।
ইনশাআল্লাহ আবারও আপনাদের মাঝে ফিরে আসব।
আমিন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 




















