ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এনসিপির কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ ‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কে পিরোজপুর জেলা বিএনপির ফুলের শুভেচ্ছা আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

আসাদুজ্জামান আপেল

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের টেস্ট করার বিজ্ঞাপন দেওয়া এবং চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লেখার অভিযোগে একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জগদল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা। এ সময় পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা রিনা উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে, পদার্থবিজ্ঞানে পড়াশোনা করা রোকসানা আক্তার চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লিখে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে আসছিলেন। গত ১৪ আগস্ট সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে প্রেসক্রিপশন লিখে ওষুধ দেন তিনি। পরে ওই নারীর গর্ভের সন্তান মারা যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠে।
পরে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ ও অভিযোগের পর প্রশাসনের পক্ষ থেকে ফার্মেসিটিতে অভিযান চালানো হয়। অভিযানে দোকানে অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের টেস্ট করার বিজ্ঞাপন দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগেরও সত্যতা পাওয়া যায়।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা বলেন, আজ দুপুরে আমরা দোকানে এসে বিভিন্ন টেস্ট করার বিজ্ঞাপন দেখতে পাই, যার অনুমতি তার কাছে ছিল না। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রেসক্রিপশন লেখারও অভিযোগ ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ

পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

আপডেট টাইম : ০৭:৫৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬