শ
মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য আনন্দ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে অংশ নেন।
র্যালি শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও ধর্ম প্রতিমন্ত্রী
আলহাজ্ব মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সমাবেশে প্রধান অতিথি সহ অন্যান্য বক্তারা বিএনপির ইতিহাস, ঐতিহ্য ও দেশের আর্থ সামাজিক উন্নয়নে দলের অবদান তুলে ধরেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বাংলাদেশ জিন্দাবাদ ও শ্রমিক ঐক্য জিন্দাবাদ সহ বিভিন্ন দলীয় স্লোগানে রাজপথ মুখরিত করে রাখেন। সমাবেশে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
















