ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি ধামইরহাট উপজেলা হাসপাতালে গেটের সামনেই ড্রেন থেকে নবজাত শিশুর মৃত্যু দেহ উদ্ধার সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাংঙ্গন ও কুইজ প্রতিযোগিতা,ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত আল-আমিন হত্যার রহস্য উন্মোচনের পথে পিবিআই শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী ধামইরহাটে হাসুয়ার কোপে এক যুবক নিহত বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল মালিকের কাছে ফিরিয়ে দিল আরএমপি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের দরজা খুলেছে : রুহুল কবির রিজভী

 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন চিন্তায়, নতুন রাষ্ট্রীয় শাসনে জেগে উঠেছে এবং গণতন্ত্রের দরজা খুলেছে।

তিনি বলেন, আল্লাহ যার সহায়, জনগণ যাদের পাশে থাকে, তাদের কোনো চক্রান্ত বা কোনো ধরনের নীলনকশা পরাস্ত করতে পারে না।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এই আলোচনা সভার আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের আজকের প্রধানমন্ত্রীকে সেদিন শুধু মানসিক নয়, শুধু কারাবন্দী নয়, তাঁকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে। তিনি আজও তাঁর শরীরে ক্ষত বয়ে বেড়াচ্ছেন।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০১৮ সাল থেকে বিএনপির নেতৃত্ব নিয়ে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছেন ও উদ্বুদ্ধ করেছেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছেন। তার পতন না হলে এই গণতন্ত্রের দরজা খুলতো না।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় গ্রামের প্রত্যন্ত অঞ্চল, তৃণমূল, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে ও জনগণের সুখে-দুঃখে তাদের পাশে ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, শেখ হাসিনার আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা যারা গুম হয়েছেন, সেই গুম পরিবারের সদস্য, পুলিশের লাঠিতে আঘাতপ্রাপ্তদের পরিবার ও পুলিশের গুলিতে নিহতদের পরিবারের প্রতিটি জায়গায় তিনি তাঁর বার্তা দিয়েছেন ও সহানুভূতি জানিয়েছেন।

এ সময় রুহুল কবির রিজভী আরও বলেন, আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন তাঁর মাধ্যমে আবার কখনো কখনো বিএনপির নানা অঙ্গ সংগঠনকে দিয়ে ওইসব ভুক্তভোগী পরিবার, যারা শেখ হাসিনার ভয়াবহ দুঃশাসনের শিকার হয়েছে— তাদের পাশে দাঁড়িয়েছি।

তিনি বলেন, ‘এই কারণেই যে তারেক রহমান আজকে জনপ্রিয় প্রধানমন্ত্রী হয়েছেন। কত অপপ্রচার হয়েছে এবং এখনো অপপ্রচার চলছে। কিন্তু জনগণ দেখছে যে তারেক রহমান ক্ষমতায় এসে দিন-রাত বিছানায় শুয়ে থাকেননি, ঘুমিয়ে থাকেননি। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস-সচিব আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি প্রতিমন্ত্রী ও উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলাল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের দরজা খুলেছে : রুহুল কবির রিজভী

আপডেট টাইম : ০৪:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬